আস্সেন্যো উনিকো হলো ২১ বছর পর্যন্ত প্রতিটি নির্ভরশীল সন্তানের জন্য INPS-এর মাসিক ভাতা (প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে বয়সসীমা নেই)। শ্রম মন্ত্রণালয়ের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, অ-ইইউ সুবিধাভোগীদের ৮.১% বাংলাদেশি পরিবার।
২০২৬ সালে কত
- ISEE ১৭,৪৬৮.৫১ ইউরো পর্যন্ত হলে প্রতি অপ্রাপ্তবয়স্ক সন্তানে মাসে ২০৩.৮০ ইউরো।
- ISEE ৪৬,৫৮২.৭১ ইউরো বা বেশি হলে, অথবা ISEE না থাকলে ৫৮.৩০ ইউরো।
- এক বছরের কম বয়সী শিশুর জন্য ৫০% বেশি; তিন বা বেশি সন্তানের পরিবারে আরও বাড়তি, আর অন্তত চার সন্তান থাকলে এককালীন ১৫০ ইউরো।
কারা আবেদন করতে পারবেন
যোগ্যদের মধ্যে আছেন ইইউ দীর্ঘমেয়াদি পারমিট, একক কাজের পারমিট বা পারিবারিক পারমিটধারী, শরণার্থী ও সুরক্ষাপ্রাপ্তরা। আবেদনকারীকে ইতালিতে আয়করের আওতায় থাকতে হবে। ইউরোপীয় বিচার আদালতের রায়ের পর ২০২৬ সালে অন্য ইইউ দেশে সন্তান থাকা কিছু কর্মীকেও এর আওতায় আনা হয়েছে।
সময়সীমা
- আবেদন একবারই করতে হয় এবং তা বহাল থাকে: কিছু বদলালে শুধু তথ্য হালনাগাদ করুন।
- ISEE প্রতিবছর নবায়ন করতে হয়: ২৮ ফেব্রুয়ারির মধ্যে দিলে শুরু থেকেই পূর্ণ অঙ্ক; ৩০ জুনের মধ্যে দিলে বকেয়া পাবেন।
- ISEE না থাকলে শুধু ন্যূনতম অঙ্ক।
CAF-এ বিনা মূল্যে ISEE করা যায়। পরিবারের সবার আয়ের কাগজ, ভাড়ার চুক্তি, ব্যাংক হিসাবের স্থিতি ও পরিচয়পত্র নিয়ে যান।





